বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ প্রেসক্লাব পদক পেলেন গোপালপুর প্রেসক্লাব সভাপতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতির ধারক ময়মনসিংহ প্রেসক্লাব পদক পেয়েছেন টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পদক ও সম্মাননা দেওয়া হয়।
সাংবাদিকতা, সাহিত্য এবং কৃষি শিক্ষা ও গবেষণায় ১৩ জনকে এ পদক দেওয়া হয়। সাংবাদিকতায় ৮ জন, সাহিত্যে ৪ জন এবং কৃষি শিক্ষায় ১ জন এ পদক পান।
সাহিত্যে দেশের অন্যতম সেরা লেখক মুহাম্মদ জাফর ইকবাল এ পদক পান। আর সাংবাদিকতায় যারা পদক পান তাদের অন্যতম হলেন দৈনিক ইত্তেফাকের আঞ্চলিক সংবাদদাতা (টাঙ্গাইলের গোপালপুর, মধুপর ও ধনবাড়ী উপজেলা) জয়নাল আবেদীন। এ অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দৈনিক ইত্তেকাজে কাজ করছেন প্রায় সাড়ে চার দশক ধরে। তিনি উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি। গোপালপুর বার্তার সম্পাদক।
সাংবাদিক হিসাবে আরও যারা পদক পান তারা হলেন ময়মনসিংহ জেলার অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন, এএইচএম মোতালেব, এমএস দোহা, আনোয়ারুল হাসান রুমী এবং মরণোত্তর বাদল আচার্য ও মেজবাহ উদ্দিন হেলাল। সাহিত্যে আবদুল্লাহ জাহিদ, আউয়াল চৌধুরী ও মাহবুব হাসান। কৃষিশক্ষা ও গবেষণায় ড. ইয়াহিয়া মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এবং ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, পদক উপ-কমিটির আহবায়ক মীর গোলাম মোস্তফা।
অনুসন্ধানী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক জয়নাল আবেদীনকে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে গত বছর জুন মাসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।