বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে রাসিকের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ৩৮৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম পালিত হয়।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান,বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে প্রতিবছরের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিল।প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থেকে প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা হয়।৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শ ১০জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২শ ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সকালে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিটি হাসপাতাল কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য,যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বনি, ডা. তামান্না বাসার,স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমেনা ফেরদৌস,ডা. নাসরুল্লাহ দেওয়ান, ডা. সাদিয়া রেজভীসহ স্বাস্থ্য বিভাগের অনান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।