বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে পেঁয়াজের বাজারে গণ অভিযান, জরিমানা ৩ লাখ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে পেঁয়াজের বাজারে দিনভর গণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে ক্রয় ও বিক্রয় মূল্যে গড়মিলের অভিযোগে ১২টি দোকান ও আড়তকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস সোমবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মুদি দোকান ও আড়তে পেঁয়াজ সহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অপরাধে ‘কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ১২টি মুদি দোকান ও পাইকারি আড়তকে ৩ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আরোপিত অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করায় তাদের সতর্ক করে মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।