বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ছোট ভাইয়ের সাথে দেখা করতে এসে অবৈধ অনুপ্রবেশের দায়ে বোন ও বোনের ছেলে আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মা ও ছেলে সহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে রামগড় ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।আজ দুপুরে রামগড়ের কাশীবাড়ি সীমান্ত হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার হারউড পয়েন্ট কোটাল থানার রনজিৎ দাসের স্ত্রী পুষ্প রাণী দাস এবং তার ছেলে দীপংকর দাস। রামগড় ৪৩ বিজিবি জানায়,রামগড়ের কাশিবাড়ী সীমান্তের ছোট খেদা নামক এলাকায় আটক দুজনকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখা যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে জানায়।আটক পুষ্প রাণী দাসের ছোট ভাই বিনোদ দাশ চট্টগ্রামের কোতোয়ালি তে থাকে।তার বাড়ি যেতে দক্ষিণ চব্বিশ পরগণা থেকে ট্রেনযোগে প্রথমে আগরতলা এবং পরে বাসে করে উদয়পুর আসে।সর্বশেষ ভারতের সাব্রুম সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি তাদের আটক করে। রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন ,তারা দুই দেশের দালাল চক্রের মাধ্যমে সীমান্ত পথে বাংলাদেশে আসার পর তাদেরকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেব প্রিয় দাশ বলেন,বিজিবি আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।আগামীকাল মঙ্গলবার সকালে তাদের খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।