বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌদ্দ বছর বয়সে হারিয়ে যাওয়া শিশু দীর্ঘ তিন যুগ পর পরিবারের কাছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
দীর্ঘ অনেক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন আব্দুল কাদির (৬০)। তিনি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান চৌদ্দ বছর বয়সে চট্টগ্রাম। বছরের পর বছর যায় তবুও তাঁহার হয়নি বাড়ি ফেরা। দিনের পর দিন রাস্তায় ঘুরে হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। পয়ঁত্রিশ বছর পর যখন ট্রেনের মাধ্যমে তিনি সিলেট আসেন তখন তিনি হেটেঁ হেটেঁ আসেন সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুরে। শীতের রাতে যখন তিনি শীতে  বিবস্র তখন নিজের শরীরে পড়া কাপড় জ্বালিয়ে দিয়ে আগুনের তাপ গ্রহন করতে থাকেন। হঠাৎ অনলাইন মিডিয়া (মায়ার টিভি’র) সরাসরি সম্প্রচারে ওসমানী নগর অনলাইন প্রেসক্লাবের কলাকৌশলিদের নজরে আসলে তাৎক্ষণিক কম্বল নিয়ে উপস্থিত হন সভাপতি-সম্পাদক সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। তাৎক্ষণিক লাইভের  মাধ্যমে হারিয়ে যাওয়া আব্দুল কাদিরকে বাসা কোথায় জিজ্ঞেস করলে উত্তরে সে বলে “আমার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে।
সাথে সাথে সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলামের অধীনে নিয়ে যাওয়া হয় আব্দুল কাদিরকে।
আজ ১০ ডিসেম্বর রবিবার আব্দুল কাদির নামক কুড়িয়ে পাওয়া ব্যাক্তিকে তাহার স্বজনদের হাতে হস্তান্তর করেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম এবং ইউনিয়নের সদস্যগণ।
এসময় উপস্থিত ছিলেন সুজানগর ইউপি  চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা অনলাইন  প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আহমেদ মালিক, কিবরিয়া আহমেদ, হারুন মিয়া, শোয়েব আহমদ, উপস্থিত ছিলেন ইমরুল ইসলাম সভাপতি সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগ, ফখরুল ইসলাম প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্য ৩নং  ওয়ার্ড,মখতার আলী ইউপি সদস্য ৪নং ওয়ার্ড, জবরুল ইসলাম ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড, নজম উদ্দিন ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড,শাহিদ আহমদ ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড, কুড়িয়ে পাওয়া ব্যাক্তির বড় ভাই, নেওর আলী সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিগণ।
আব্দুল কাদিরের পরিবারের সদস্যরা জানান- আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের সেই ভাইকে ফিরে পেয়েছি এবং কৃতজ্ঞতা জানাই বদরুল ইসলাম চেয়ারম্যান এবং ওসমানী নগর অনলাইন প্রেসক্লাবকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।