বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা -২৩ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলে। ২দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মোট ২৫ টি কিন্ডারগার্টেন স্কুলের ১হাজার ৬শত১৯ জন শিক্ষার্থী। নার্সারী থেকে পঞ্চম শ্রেণি ও আষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরিক্ষায় অংশগ্রহণ করে।
পরিক্ষা শুরু হয় ২ধাপে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ২ঘন্টায় শেষ হয় প্রথম ধাপ। এবং দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয় পরবর্তী ধাপের পরিক্ষা। সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ছাত্র ছাত্রীরা পরিক্ষা কেন্দ্র আসে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি ও রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের প্রধান শিক্ষা অশ্বিনী কুমার বর্মন জানান, প্রতিবছরের ন্যায় এবারো শিক্ষার্থীরা ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে পরিক্ষা কেন্দ্র আসে। সুশৃঙ্খলভাবে পরিক্ষা সম্পন্ন হয়।