বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নাটোরের নলডাঙ্গায় অটোরিক্সা উল্টে খাদে পড়ে চালক নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
নাটোরের নলডাঙ্গায় একটি সেতু পারাপারের সময় অটোরিক্সা উল্টে খাদে পড়ে আবুল কালাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার বামনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার হরিদাখলসী গ্রামের আলহাজ্ব ফজলুল হক ফজল এর ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে অটোরিক্সা চালক আবুল কালাম তার অটোরিক্সায় কাঁচ ও হার্ডবোর্ড বোঝাই করে নলডাঙ্গা বাজার থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে বামনগ্রাম এলাকায় সেতুর সংযোগ সড়ক (পুর্বপাড়ে) কাদাযুক্ত ও পিচ্ছিল হওয়ায় সেতুতে উঠতে গিয়ে  অটোরিক্সাটি পিছলে-উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহ ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে  হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
উল্লেখ্য যে, এই বামনগ্রাম সেতু পাড়াপাড় হওয়ার সময়ে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে আসছে। এলাকাবাসী সেতুর দুই পাশে সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।