বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন; জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচী আওতায় ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট  প্রদান করা হয়েছে।
সকালে উপজেলা হলরুমে আলোচনা শেষে ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট  প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সবিতা রানী বর্মন, পিতা: সন্তু চন্দ্র বর্মন, মাতা: ফলদাসী বর্মন, চরফরাদী ইউনিয়ন, গ্রাম: মীর্জাপুর, উপজেলা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মাসুমা সলতানা, পিতা: মো: ওয়াজি উদ্দিন, মাতা: শরীফ আরা খানম, হোসেন্দী ইউনিয়ন, গ্রাম: হোনেন্দী পর্বপাড়া, উপজেলা: পাকুন্দিয়া।
সফল জননী নারী মাহবুবা পারভীন, স্বামী: বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, মোজাম্মেলুর রহমান, মাতা: মোছাঃ হাজেরা খাতুন, হোসেন্দী ইউনিয়ন, গ্রাম: হোসেন্দী চরপাড়া, উপজেল: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ।
নির্যাতনের বিভীষিকা ভুলে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছা: লাকী আক্তার, পিতা: মো: শামসুল আলম, মাতা: মোছা: জুয়েনা খাতুন, চন্ডিপাশা ইউনিয়ন, গ্রাম: চিলাকাড়া, পো: কোদালিয়া, উপজেলা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ।
সমান উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিমু, পিতা: সোহরাব উদ্দিন, মাতা: মিনারা বেগম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন, গ্রাম: রূপসা, উপজেলা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) তানিয়া আক্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার বেগম আপেল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেন্ডার প্রমোটার, সংগীত  শিক্ষক, আবৃত্তি শিক্ষক, সাংবাদিক ও কিশোর কিশোরী ক্লাবের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সুধীজন।
উক্ত অনুষ্ঠানের আয়োজক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত জানান, আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া দিবস। তিনি ছিলেন সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তার জন্ম। নারী জাগরণের এই অগ্রদূত এবং আলোর দিশারির জীবনকাল ছিল মাত্র ৫২ বছর। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। মহিলা ও শিশু  বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বেগম  রোকেয়া দিবস ও  বেগম রোকেয়া পদক ২০২৩ প্রদান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারী জাগরণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরাবোজ্জ্বল ভূমিকা রাখায় এবছর পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।