লামায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। শনিবার ( ৯ ডিসেম্বর,২৩ ইং) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা প্রশাসন ও লামা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজন সভা ও সমাজে নারীদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসবে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারও প্রদান করা হয়। আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার ১৪৩তম জন্মদিন। একই দিনে মৃত্যু বরণ করেন এই মহিয়সী নারী। সেই হিসাবে ৫১ তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে লামা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস.এম.রাহাদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,এনজেট একতা মহিলার পরিচালক আনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুল ইসলাম, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, লামারমূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর।
এছাড়াও লামা কোর্ড মসজিদের খতিব মাওলানা আজিজুল হক,বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাদের, লামা উপজেলা মহিলা আ.লীগের সম্পাদক শ্যামলী বিশ্বাসসহ সরকারি -বেসরকারি দপ্তরের প্রতিনিধি,কাউন্সিলর,নারী সংগঠনের প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী,রে ড ক্রিসেট সোসাইটি ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে,এবারে লামা উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার সনদ ও ক্রেষ্ট পাওয়ার গৌরব অর্জন করেন লামা পৌরসভার দুইবার নির্বাচিত মহিলা কাউন্সিলর শাকেরা বেগম।