বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

” নারীর জন্য বিনিয়োগ- সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্য বিষয় ও “ শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা” শ্লোগানকে গুরুত্ব দিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস”-২০২৩ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি)শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়-এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী থানার এসআই সাইফুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করে নারীরা স্ববলম্বী হচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীরাও সমান তালে কাজ করে দেশের উন্নয়নে অংশীদারত্বের দাবীদার হচ্ছে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন বেড়েছে। নারীরা আবদ্ধ ঘরে অবরোধ বাসীনি না হয়ে বাইরের জগৎটাকে হাতের মুঠোয় করতে শিখেছে। তাঁরা পারিবারিক কাজ কর্ম শেষে অতিরিক্ত সময়ে মাঠে ময়দানে কৃষি কাজে পুরুষদের সহায়তা করে আসছে। বিভিন্ন অফিস আদালত, শিক্ষ প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পুরুষের সমতুল্য কাজ করছে। নারীরা আজ বিভিন্ন খেলাধুলায় জাতীয় ও বহিঃ বিশ্বে দেশের সুনাম বয়ে নিয়ে আসছে। মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনাদর্শে প্রতিটি নারীকে উজ্জীবিত হয়ে স্বাবলম্বী হওয়ার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন নারীকে জয়িতার পুরস্কার প্রদান করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।