বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকার এর ২০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮ টায় তাহেরপুর পৌরসভা চত্বরে শহীদ আলো খন্দকার এর প্রতিকৃতিতে পরিবার ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌরসভার সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ আলো খন্দকার এর জামাতা পৌরসভার তিন তিনবারের সফল মেয়র,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য,সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা,পৌরসভার সাবেক মেয়র খন্দকার শায়লা পারভিন,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, ভারপ্রাপ্ত মেয়র বাবুল খাঁ,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের,সচিব মতলেবুর রহমান,কাউন্সিলর এরশাদ আলী, মিন্টু পিয়াদা, সমসের আলী, শিউলি খাতুন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ তাহেরপুর পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য,২০০৩ সালের ০৮ ডিসেম্বর তাহেরপুর বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকারকে তাহেরপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে তার নিজ বাড়ি বিশুপাড়া যাবার পথে বিন্দাবনতলার শুকুরের মিলের সামনে পুর্ববাংলা কমিউনিষ্ট পাটি (সর্বহারা) দলের ক্যাডাররা প্রকাশ্যে জবাই করে পালিয়ে যায়

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।