বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার ( ৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, ব্যানার সহ দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত পোস্টার নিয়ে মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “ দুর্নীতি দমন ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য “ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে-দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সদস্য মোছাঃ রুমি আক্তার চৌধুরী, সদস্য মোঃ তৈমুর রহমান, আটোয়ারী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।