বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে দেশি ফলের ব্যাপক চাহিদা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পসরা সাজিয়ে বসেছে মৌসুমি ফল ব্যবসায়ী ও পাইকাররা। শীতকালীন ফলের  ব্যাপক চাহিদা ও বিক্রি বেড়েছে দ্বিগুন।
শীতকালীন ফলের মধ্যে প্রতি কেজি  তেঁতুল ১৬০ , জলপাই ২০ ,আমলকি ২০০, কামরাঙ্গা১৬০, পেয়ারা ৮০,  বাদামি ও পেঁপে আকার ভেদে প্রতি পিস ৬০-৭০  টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে নানা প্রজাতির মৌসুমি ফল বাজারে উঠতে থাকায় এবং অন্যান্য ফলের তুলনায় দাম কম থাকায় এসব ফল কিনতে ক্রেতারা প্রতিনিয়ত ফলের দোকানে ভিড় জমাচ্ছেন।
সাধারণ দিনমজুর খেটে খাওয়া  মানুষের আর্থিক অস্বচ্ছলতার কারণে বিদেশি ফল কিনে খেতে না পারলেও এসব মানুষ এখন দেশি ফল খেতে পারছে।
এ ব্যাপারে ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, আমি কয়েক বছর হতে ফলের ব্যবসা করি এই দেশি ফল গুলো অনেকই নিজে প্রয়োজনে খাওয়ার জন্য বসতবাড়ির উঠানে ফল গাছ লাগিয়েছে আমি গ্রামে গ্রামে ঘুরে  তাদের কাছে পাইকারি হিসেবে ক্রয় করে বাজারে খুচরা বিক্রি করি এতে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই। এই  ফলগুলো বিষমুক্ত হওয়ায় প্রতিনিয়ত ব্যাপক বিক্রি হচ্ছে।
দেশি ফল ক্রেতারা সাকেকুল ইসলাম জানান, আমি একজন দিনমজুর আমি প্রায় কম বেশি দেশি ফল ক্রয় করি কারণ এই ফল একবারে টাটকা ভেজাল মুক্ত,দাম কম কিন্তু অন্যান্য ফলের দাম বেশি হওয়ায় নিতে পারি না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।