বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো ও পাগলুর যাত্রীসহ আহত ৬

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো ও পাগলুর যাত্রী এবং ট্রাক চালকসহ ৬জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের স্ত্রী মোছাঃ ফরিদা (৩০), একই এলাকার কবিরাজহাটের বাসিন্দা মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সায়েদ (২৮), মোঃ মোতাহার হোসেনের ছেলে মোঃ রব্বি (২০), ভোলানাথপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের মেয়ে মোছাঃ রিমু (১৭),সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের দুলু মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল জলিল (৫০) এবং ট্রাক চালক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সফিয়ার রহমান (৪৫)।এদের মধ্যে মোঃ আব্দুল জলিলকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাচঁপীচ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচপীর মোড়ের ব্যবসায়ী ভাবকী গ্রামের বাসিন্দা মোঃ মনতাজ জানান, সন্ধ্যা ৬টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট হতে বীরগঞ্জগামী একটি ব্যাটারী চালিত অটো রিক্সা পাঁচপীর মোড়ে দাড়িয়ে যাত্রী নামায়। এ সময় বীরগঞ্জ হতে কবিরাজহাটগামী একটি ইঞ্জিন চালিত পাগলু অটো রিক্সা অতিক্রম করার প্রক্কালে পঞ্চগড়গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-১১৫০) পাগলুকে ধাক্কা দিলে পাগলু খাদে পড়ে যায়। পরে ট্রাকটি পালিয়ে যাবার সময় অটো রিক্সার উপর তুলে দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে আটকে যায় ট্রাকটি। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ মনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত ৬জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোঃ আব্দুল জলিল নামে এক জনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের আশংকা মুক্ত বলা যাবে না।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সাব অফিসার মোঃ মসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় ৬জন আহত হলেও এখন পর্যন্ত কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।