বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী শিক্ষা বোর্ড কর্মকর্তা জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে সেবাগৃহীতা এক নারীর শ্লীলতাহানি করাসহ অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।
গত ৫ ডিসেম্বর বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।ওই নারীর নাম সুমি (ছন্দনাম) গ্রামের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলা।
ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্যের একটি তদন্ত টিম গঠনসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলম।
অভিযোগ সুত্রে জানা যায়, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহিদুর রহিমের নিকট ভুক্তভোগী ওই নারী একটি সংশোধনের আবেদন করেন।আবেদন পেয়ে ওই কর্মকর্তা কাজটি করে দিবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী ওই নারীর সাথে রাত কাটানোর প্রস্তাবসহ অশালীন কথাবার্তা বলেন।এরপর ওই নারী আবেদনের সংশোধন কপি নিতে আসলে অফিস কক্ষে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন রহিম।
অভিযোগে ওই নারী আরও বলেন, সংশোধন নামে তিনি আমার নিকট থেকে দু হাজার টাকা ঘুস নিয়ে কাজ না করে নানা কুপ্রস্তাবসহ হয়রানি করতে থাকেন।তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে সে হুমকি দেয়।বাধ্য হয়ে এবিষয়ে বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অভিযোগ করেন।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে সেবা গ্রহণকারীর নিকট থেকে দু হাজার টাকা উৎকোচ, ফেসবুক, হোয়াটস অ্যাপে আজে বাজে কথা বলা, বিয়ের প্রস্তাব দেওয়াসহ নানা হয়রানি করেছেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটির সভায় অশোভন আচরণ ও বাজে কথা বার্তা বলে সভাস্থল ত্যাগ করার কারণে আগামী তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে জাহিদুর রহিমকে।
প্রসঙ্গত, ইতিপূর্বে এই কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরে পাবনা জেলার আরেক সেবাগ্রহীতা ভুক্তভোগী নারীর সঙ্গে একই আচরণ করেছিলেন তিনি।বিষয়টি সেসময় ধামাচাপা দেয় বোর্ড কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে বোর্ড সংশ্লিষ্ট অনেকেই বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নিকট কোন নারী নিরাপদ নয়।সে প্রতিনিয়ত নারীদের যৌন হয়রানি করে থাকেন।এরকম নারী লিপ্সু মানুষকে গুরুত্বপূর্ণ পদ হতে সরিয়ে দেওয়া উচিত।এর কারণে শিক্ষা বোর্ডের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এবিষয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম বলেন, কারণ দর্শানো নোটিশ পেয়েছি।আমার বিরুদ্ধে অভিযোগটি সত্য নয়।লিখিতভাবে জবাব দিবো।
বক্তব্য জানতে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বোর্ড সচিবের সাথে যোগাযোগ করতে বলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।