বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

“ নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ( ৯ – ১৪ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ( ০৭ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সবুজ রায়। সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা.শাহ্ গোলাম তারেক রাফফান জানী, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা এম.সি.এইচ.এফ.পি হোসনে আরা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবারই হচ্ছে স্মার্ট বাংলাদেশের সূচক। বক্তারা আরো বলেন, দেশের উন্নয়নে নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। এ্যাডভোকেসি সভায় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে সেবা সপ্তাহের বিস্তারিত কর্মসুচি তুলে ধরা হয়। এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহকে সফল করতে সভায় উপস্থিত সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ছাড়াও মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পরিবার কল্যাণ পরিদর্শকরা এ্যাডভোকেসি সভায় অংশ গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।