দ্বাদশ জাতীয় সংসদ এর তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে ৬ ডিসেম্বর বুধবার দশম ধাপের অবরোধের সমর্থনে ঝালকাঠিতে বিএনপি এবং অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে । নলছিটি পৌর যুবদলের আহবায়ক মোঃ রুস্তম শরিফ এবং সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রাজনের নেতৃত্ব সকাল ৭ টায় পৌর এলাকার মালিপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে। নলছিটি উপজেলা যুবদল বরিশাল- কুয়াকাটা মহাসড়কে দপদপিয়া এলাকায় সকাল ৬.৩০ টায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে পিকেটিং করে। সকাল ৮ টায় ঝালকাঠী – বরিশাল আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সকাল ৬ টায় জেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান এর নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ ঝালকাঠি – পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রীজের ঢালে টায়র জ্বালিয়ে কিছু সময় সড়ক অবরোধ করে। নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন বিএনপি বেলা ১২ টার দিকে ষাটপাকিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করে। এদিকে ৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন এর নেতৃত্বে সড়ক ভবন এলাকায় মশাল মিছিল করে। মিছিল পিকেটিং এ অংশ গ্রহণকারী নেতৃবৃন্দ নির্বাচন কমিশন ঘোশিত একতরফা তফসিল বাতিল, নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবী করে এবং পুলিশী হয়রানী নির্যাতন বন্ধের নানা স্লোগান দেয়। এদিকে ঝালকাঠিতে অবরোধে তেমননকোন প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পর্যায়ে যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস ছাড়েনি। লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কম ছিল। জেলার সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক তৎপরতা দেখা গিয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ আনসার মোতায়েন ছিল।
বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
অবরোধের সমর্থনে ঝালকাঠিতে বিএনপি এবং অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও পিকেটিং
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩