বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩), নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আলামিন ফরাজী (২৭) কে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর আনুঃ ১ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে গেছে, স্ত্রী মেঘলা বেগমের সাথে স্বামী আলামীন ফারাজী বাড়িতে কথাকাটি ও ঝগড়া বিবাদ হয়। এসময় স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে মেঘলা রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। পরে ওই গৃহবধূর স্বামী আলামিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোর্পদ করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। আলামিন ফারাজী গুয়াখোলা বস্তি এলাকার মৃত দুলাল ফরাজীর ছেলে। এবিষয়ে  ৫নং ওর্য়াড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজা মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করেছে। আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে পুলিশে কাছে সোর্পদ করা হয়েছে। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: বাহারুল ইসলাম জানান, গৃহবধূ ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জখমটা মারাক্ত । যে কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা করা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।