বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় : আবুল কালাম আজাদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকাকে বিজয়ী করতেই হবে, উন্নয়ন চাইলে এর বিকল্প নেই।বাগমারায় এবার নৌকার বিজয় নিশ্চিত।সরকার গত ১৫ বছরে দেশে উল্লেখযোগ্য পরিবর্তনসহ যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাখাতে সরকারের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে।
আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী -৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।আর এ নির্বাচনে বিজয় মানেই শেখ হাসিনার বিজয়।
গতকাল ৪ ডিসেম্বর (সোমবার) একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় তিনি আরো বলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।অপেক্ষমাণ রাখা হয়েছে-এনপিপি প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্নাহ, বিএনএফ প্রার্থী মতিউর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিকের মনোনয়নপত্র।
এ আসনের বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক (বর্তমান এমপি), বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান।
বাগমারাবাসী এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের আইকনিক এমপি চায়।বাগমারার তৃণমূল আ’লীগ এবার একজোটে নৌকার পক্ষে কাজ করছেন।বাগমারাবাসী তাঁদের ভাগ্য পরিবর্তনে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করছেন।ইতোমধ্যে এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন জনপ্রিয় ছাত্রনেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ।তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।
একান্ত সাক্ষাৎকারে আবুল কালাম আজাদ বলেন, বাগমারাবাসী আর লজ্জিত হতে চায় না।তাঁরা সরকারের উন্নয়নের সফর সঙ্গী হতে এবার একযোগে নৌকার পক্ষে কাজ করছেন।কোনো অপশক্তি নৌকার জয় ঠেকাতে পারবে না।গুটিকয়েক এন্টি আ’লীগ আর জামায়াত-বিএনপির শক্তি নিয়ে একটি চক্র মাঠে কাজ করছে।তাতে নৌকার জয় ঠেকানো যাবে না।বাগমারাবাসী জেনে গেছে নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে পরিবর্তন।গত ২৬ নভেম্বর বাগমারায় নৌকার মাঝি পরিবর্তন হয়েছে।এ পরিবর্তন বাগমারাবাসী সানন্দে গ্রহণ করেছেন।বাগমারাবাসী দীর্ঘদিন ধরে তৃণমূল আ’লীগের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম।এবার সেখান থেকে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলাম।এর মধ্যে বিচক্ষণ মনোনয়ন বোর্ড আমাকে নির্বাচিত করে নৌকার মাঝি করেছেন।এতে বাগমারা তৃণমূল আ’লীগ আমাকে আনন্দ উচ্ছাসের মাধ্যমে গ্রহণ করেছেন।ইতোমধ্যে ৯০ ভাগ আ’লীগ আমাদের পক্ষে কাজ শুরু করেছে।বাকীরাও আস্তে আস্তে আসা শুরু করছে।এবার বাগমারায় নৌকা বিজয় কেউ ঠেকাতে পারবে না।বাগমারা থেকে নৌকা উপহার দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।