বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানীত সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক এর নির্দেশনায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ ডিসেমর) নাগরপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করে। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর-দেলদুয়ার আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস ছবুর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, দপ্ততর সম্পাদক অ্যাড. খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, মো. জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মো. শাহ আলাম মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, যুবলীগের আহবায়ক (দায়িদ্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান এমবি, আনিসুজ্জামান তুহিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ৭ ই জানুয়ারী নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে কাজ করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।