বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সরসকাটি দাখিল মাদ্রাসার নিয়োগ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
সচ্ছতা ও জবাবদিহিতা মূলক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো সরসকাটি দাখিল মাদ্রাসা কতৃপক্ষ। মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত ডিজি প্রতিনিধি ও মাদ্রাসার কমিটি ও সদস্যের সমন্বয় একটি স্বচ্ছ নিয়োগ বোর্ড সম্পুর্ন হয়।
নানা জল্পনার অবসান ঘটিয়ে জবাবদিহি মূলক নিয়োগ বোর্ড করে নিয়োগ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেছেন এলাকার সাধারণ মানুষ। সচারাচর নিয়োগ বানিজ্য করার ফলে প্রাশই স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানা যায়।
 তবে প্রকাস্ব জন জনসমাগম করে স্বচ্ছ নিয়োগ পরিক্ষা সম্পুর্ণ হলো সরসকাটি দাখিল মাদ্রাসায়।
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান গবেষনাগার ল্যাব সহকারী মোট ২ পদে পত্রিকায় ১৯-০৯-২৩ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থী  আবেদন, জাচাইবাচাই সহ নানা কার্যক্রম সম্পন্ন করে নিয়ম মেনে নিয়োগ পরিক্ষা সম্পুর্ন করা হয়।
এ বিষয়ে মাদ্রাসার ক সভাপতি, মোকলেছুর রহমান বাবু বলেন,  গত ২ই ডিসেম্বর সকালে ডিজি প্রতিনিধি ও এলাকার ময়মুরুব্বিদের সাথে একটি জবাবদিহি ও গ্রহণযোগ্যমূলক নিয়োগ বোর্ড করেছি। পরিক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন ডিজি প্রতিনিধি বোর্ড।
 ডিজি প্রতিনিধি ড. মোঃ আবুল কালাম আজাদ এবং সংশ্লিষ্ট কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বোর্ড প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। নিয়োগ পরিক্ষায়  সর্বোচ্চ নং পেয়ে গবেষণাগার ল্যাব সহকারী পদে কৃতকায্য হয় জাহিদ হোসেন ও  ইবতেদায়ী প্রধান পদে নজরুল ইসলাম। পরিক্ষা শেষে সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাদ্রাসা সভাপতি জনসম্মুখে ফলাফল ঘোষণা করে সকল কার্যক্রম স্হগীত করা হয় বলে জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।