বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন বীরগঞ্জে কৃতি সন্তান মমতাজ উদ্দীন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
বীরগঞ্জের কৃতি সন্তান মো: মমতাজ উদ্দীন (এনডিসি) সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পেয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন।
তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ১৯৯৪ সালে ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার(ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান মন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রনালয়, গণপূর্ত মন্ত্রনালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন৷
সর্বশেষ খাদ্য মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ নভেম্বর ২০২৩ রাস্ট্রপতির আদেশক্রমে, সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পেয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন।
তার এই সাফল্যে বীরগঞ্জ উপজেলাবাসী অনেক আনন্দিত ও গর্বিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।