বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
সাপাহার উপজেলাকে মডেল উপজেলা হিসেবে পরিণত করার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে দৃষ্টিনন্দন ত্রিমাসিক মানচিত্র।
এটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
আম্রপালি আমের জন্য বিখ্যাত সাপাহার উপজেলার “আম গাছের টেরাকোটা সম্বলিত ত্রিমাত্রিক মানচিত্র” যেমন দৃষ্টিনন্দন ঠিক তেমনি দিক নির্ণয় হিসেবে কাজে লাগবে।
এছাড়াও দৃষ্টিনন্দন কাজের মধ্যে উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধন ও উপজেলার সকল স্বাস্থ্য সচেতন মানুষের হাঁটাহাঁটির জন্য উপজেলা পরিষদ পুকুরের চারপাশে ৯৭৮ ফিট দীর্ঘ ও ৭ ফিট প্রস্থ (“পদাঙ্ক) ওয়াকওয়ে নির্মাণ।সন্ধ্যা ও রাতে হাঁটার সুবিধার্থে ওয়াকওয়ের পাশদিয়ে ল্যাম্পপোস্ট ও লাইট স্থাপন করা হয়েছে। সৌন্দর্য বৃদ্ধি ও গাছ লাগানোর জন্য পুকুরের চারপাশে দেওয়া হয়েছে কাঠের ফেঞ্চিং। এছাড়া পুকুরের চারপাশে প্যালাসাইডিং করা হয়েছে। নতুন প্রজন্মের নিকট ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরতে উপজেলা পরিষদ ভবনের সামনে স্থাপন করা হয়েছে জয় বাংলা চত্বর। আমের রাজধানী খ্যাত সাপাহার কে রূপদান দিতে দৃষ্টিনন্দন আম চত্বর ও সাপাহার লেখার বাস্তবায়ন করেন এ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এবং উপজেলা চত্বরে মুক্তমঞ্চ, প্রবেশপথে দৃষ্টিনন্দন গেট, টেনিস কোর্ট, শেখ রাসেল শিশু পার্ক ও ফুল ও ফলের নিকুঞ্জ বাগান, ঐতিহ্যবাহী জবই বিলে দর্শনার্থীদের বসার জন্য ব্রেন্সি, দৃষ্টিনন্দন সেলফি পয়েন্ট ও মাছ চত্বর স্থাপন করেছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।