বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করলেন বগুড়া’র জেলা জজ শরনিম আকতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসেবে দুইশত কম্বল বিতরণ করলেন আটোয়ারীর সন্তান অবসরপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারী মোঃ তছলিম উদ্দীনের কন্যা জেলা জজ, প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া, শরনিম আকতার (পাপড়ি)। সোমবার ( ০৪ ডিসেম্বর) দুপুরে তার পিত্রালয় উপজেলার রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের অসহায় শীতার্ত দুইশত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জজ শরনিম আকতার(পাপড়ি) বলেন, আমি এই এলাকার সন্তান। আমি সরকারি চাকুরী করার কারণে গ্রামের বাড়িতে আসতে পারি না। এ কারণে আমার এলাকার লোকজনের সাথে দেখা-সাক্ষাত করতে পারি না। আমি জানি শীতকালে উত্তরাঞ্চলে প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহের কারণে অনেক গরীব অসহায় মানুষ কাহিল হয়ে পড়ে। অনেকের শীত নিবারনের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না। আমার প্রতিবেশী সহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী কিছু কম্বল নিয়ে এসেছি। আজ আমার পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকার সম্পদশালীদের প্রতি আহবান জানিয়েছেন। কম্বল বিতরণের সময় তার বড় ভাই হাবিব আকতার(বাবু), রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, সাবেক ইউপি সদস্য মতিয়র রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, পরিবারের অন্যান্য লোকজন, উপকারভোগী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।