বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত কোনো সহিংসতা করলে প্রতিবাদে মাঠে থাকবে ছাত্রলীগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিএনপি জামায়াত যদি কোনো সহিংসতা করতে চায় তার বিরুদ্ধে সব সময় মাঠে থাকবে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। ৭ জানুয়ারি  অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কে  যদি বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি জামায়াত তার বিরুদ্ধে সব সময়ই তার প্রতিবাদে মাঠে থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক – রাজিদুল ইসলাম বলেন,আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আজ দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, আর এই উন্নয়নকে বাধা গ্রস্ত করতে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করতে উঠে পড়ে লেগেছে বিএনপি জামায়াত। তাই তারা হরতালের নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি ও জনদূর্ভের সৃষ্টি করেছে। হরতালের নামে বাসে আগুন ও বিভিন্ন অগ্নি সংযোগ করে যাচ্ছে। বিএনপি জামায়াতের হাতে আগেও কখনো দেশ নিরাপদে ছিলো না, তারা ক্ষমতায় এলে দেশ নিরাপদে থাকবে না এটাই তার বড় প্রমান।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম আরও বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  যার হাতেই নৌকা প্রতিক তুলে দিবেন তার হয়েই নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সকল নেতা কর্মী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।