বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিবন্ধীদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য প্রতিবন্ধীদের  দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। যাতে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে। সমাজের সকল অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সিলেটে রবিবার ৩ ডিসেম্বর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সিটি কর্পোরেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত ‍পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল,  বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জেলা সমাজসেবা অফিসের  উপপরিচালক মো. আব্দুর রফিক।
প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে দেবজিৎ সিংহ বলেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে আসছে,  বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যাও ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, সিলেটে ৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও সিলেট জেলার প্রতিটি উপজেলায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম ও প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ চলমান রয়েছে। আগামীতে এসব সেবাদান কার্যক্রম ও অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি পাবে আশা করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা যেন বঞ্চনার স্বীকার না হয়, সমাজে বোঝা বা হেয় প্রতিপন্ন না হয় সেই সমতা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তাদের সুযোগ করে দিতে হবে।
প্রতিবন্ধীদের সহায়তাকারী বিভিন্ন সংগঠনের কাজের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে আগামীতেও এ ধারা অব্যাহত রেখে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারকে সহায়তা করবেন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।