বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি দু’টি আসনে মনোনয়ন ৭জনের বাতিল ৮জনের বৈধ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
ঝালকাঠি দু’টি আসনে (১২৫ ও ১২৬) মনোনয়ন ৭জনের বাতিল ও ৮জনের বৈধ হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষনা করেন এবং ত্রুটিপূর্ণ মনোনয়ন বাতিল করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: আ: ছালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো: সিদ্দিক হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার, আইনজীবি সমিতির সভাপতি আ: মান্নান রসুল, সুপ্রিমকোর্টের আইনজীবি মো: কাওসার হোসেনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রিটার্নিং অফিসার  ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন বৈধ ঘোষনা করেন ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম (নৌকা), মামুন সিকদার (সাংস্কৃতিক জোট), জসিম উদ্দিন তালুকদার (তৃনমূল বিএনপি), আবুবকর সিদ্দিক (জাকের পার্টি), মুজিবর রহমান মৃধা (স্বতন্ত্র)।
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) মনোনয়ন বাতিল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুল হক হারুন (নৌকা), এজাজুল হক (জাতীয় পার্টি), মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), নুরুল আলম (স্বতন্ত্র), ব্যারিষ্টার আবুল কাশেম ফখরুল ইসলাম (স্বতন্ত্র), মোহাম্মদ ইসমাইল (স্বতন্ত্র) ।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন আলহাজ্ব আমির হোসেন আমু  (নৌকা), ফারুক আহম্মেদ (জাকের পার্টি), মো: ফোরকান (এনপিপি)। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) থেকে মনোনয়ন বাতিল ঘোষনা করেন নাসির উদ্দিন (জাতীয় পার্টি)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।