বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

তুচ্ছ ঘটনায় কৃষককে মারপিট, ৯৯৯ কলে উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

যশোরের অভয়নগর ও বসুন্দিয়া সীমান্তে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে এক কৃষক ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। আহত হয়েছেন পরিবারের সদস্যহ ৫ জন।  এসময় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়েছে।ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী শাখাড়িপাড়া অভয়নগর সীমান্তের এলাকায়। এ  ঘটনায় ঘুনি শাখাড়িপাড়ার কৃষক  বাবু( ৪৫)  বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায়  শুক্রবার  অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের বিবরনী সুত্রে জানা গেছে, ঘুনি এলাকার রাজ্জাকের ছেলে বাবু  ২৫ শতক জমির উপর ফুলকপির আবাদ করে আসছে ।এক মাস বযসি ফুলকপি পরিচর্যা করে দেখভাল করে বড় করেছেন। এ সময় আসামিরা লুৎফর মোল্লার ছেলে হোসেন মোল্লা (৫০) হোসেন মোল্লার ছেলে সালাম মোল্লা (২০) মানিক মোল্লা (২৮) খাদিজা (১৮) স্ত্রী্ হালিমা (৪৫) তাদের ছাগল দিয়ে  বেশ কয়েকদিন যাবৎ উদ্দেশ্যে প্রনোদিতভাবে ফসল নষ্ট করে আসছেন ।কৃষক বাবু কয়েকবার তাদের বাড়িতে যেয়ে। যাতে ছাগল ছেড়ে ফসল নষ্ট না করে সে অনুরোধ জানায়। এরপরও  তার কথায় তারা কর্নপাত না করে না। গত  ৩০/১১/২৩ বৃহস্পতিবার  দুপুরে আসামিদের পালিত ১৫-২০ টি ছাগল আবার ফসল নষ্ট করতে থাকে।এসময় তার অর্ধেক ফসল ছাগলে খেয়ে ফেলে ।পরে  বাবু ছাগল গুলো তাড়িয়ে তার মধ্যে থাকা একটি  ছাগল বাড়িতে নিয়ে আসে।পরে সব আসামীরা কৃষক বাবুর বসত বাড়িতে প্রবেশ করে লোহার রড লাঠিসোটা  মারপিট শুরু করে।এতে কৃষক বাবু সহ বাবুর বৃদ্ধ মা ফাতেমা বেগম,২ ভাইয়ের স্ত্রী সহ,প্রতিবেশি মনোয়ারা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়।এর মধ্যে বাবুর ছোট ভাই ঠেকাতে আসলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে।  স্থানীয়রা তাকে সহ পরিবারের সদস্যদের  উদ্ধার করে যশোর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে বাবু বলেন, হোসেন মোল্লা গং এর ছাগল আমার ফুলকপি সহ অন্যান্য ফসলের ক্ষতি সাধন করে আসছেন।তাতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ধারদেনা করে চাষাবাদ করে আসছি।আসামিরা পূর্বপরিকরল্পিতভাবে বাশের লাঠি ও লোহার রড নিয়ে বাড়িতে প্রবেশ করে আমি সহ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশিদের মারপিট করে জখম   করে এবং প্রানে মেরেফেলার হুমকি দিয়ে বেরিয়ে যায়।এ বিষয়ে হোসেন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ছাগল বাবুর ফসলের ক্ষেত নষ্ট  করে এবং আমার ১ টি ছাগল আটকে রাখে,।ছাগল আনতে গেলে বাবু বেশি কথা বলে যার কারনে আমার পরিবারের সদস্যরা তাদের মারপিট করে।এ বিষয়ে বসুন্দিয়া পুলিশ ফাড়ির উপ পরিদর্শক এ এস আই সাইফুল ইসলাম জানান, সরকারি সহায়তা ৯৯৯ তে  কল পেয়ে দ্রুত আমি ঘটনা স্থাল পরিদর্শন  করেছি এবং ভুক্তভোগীদের কোতোয়ালি থানায় অভিযোগ  করার পরামর্শ দিয়েছি
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি,দোষীদের আইনের আওতায় আনা  হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।