বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফারাহগুল নিঝুম এর নিকট ও নলছিটিতে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি আইনজীবি সমিতির পিপি আ: মান্নান রসুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। এদিকে নলছিটিতে মানোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, আ্যডভোকেট এমআর খান কামাল, ঝালকাঠি জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও এডভোকেট মোঃ কাওসার হোসেন প্রমুখ।

এদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়ে মনোনয়ন দাখিল করেছেন মোঃ নাসির উদ্দিন, জাকের পার্টির ফারুক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো: ফোরকান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।