বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নৌকা সহ ৬ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারি রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে পাচঁজন প্রার্থী ও জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে একজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান। নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য হাসমত মাহমুদ তারিক, জাকের পার্টি থেকে নান্দাইল উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম ও তৃণমুল বিএনপি থেকে তৃণমুল বিএনপি নেতা মো. আবু জুনাঈদ বিল্লাল মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি এডভোকেট মো. গিয়াস উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।