বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় দুই সহযোগী সংগঠনের আয়োজনে শহরে বিশাল শোভাযাত্রা পরবর্তী লামা পৌর বাস টার্মিনালে আলোচনা সভায় লামা উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আ. লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।
বিশেষ অতিথি হিসেবে আরও অংশ নেন বান্দরবান জেলা আ, লীগের সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সম্পাদক লক্ষ্মীপদ দাশ,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান জেলা পরিষদ সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল,লামা উপজেলা আ, লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, লামা উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,  জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা,ফারুক আহমদ ফাহিমসহ অনেকেই।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শেখ হাসিনা, নৌকা, বীর বাহাদুর বলে মিছিলে ব্যানার, প্লে কার্ড ও ছবি নিয়ে আনন্দ মুখর পরিবেশে লামা পৌর শহরে জনসৌত পরিণত করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।