বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে লফস’র তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
২৯ নভেম্বর (বুধবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে এবং সেভ আওয়ার সোসাইটি এর সহযোগিতায় রাজশাহী জেলার পবা উপজেলা’র মল্লিকপুরগ্রামে তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ সাবিনা সুলতানা সুমি, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস স্পেশালিস্ট ও গাইনী চিকিৎসক (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পি জি হাসপাতাল ঢাকা) এবং তার সহকর্মীগন।
উক্ত ক্যাম্পে বিনামূল্যে ১০০ জন দরিদ্র নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার পাশাপাশি এনআইএলজি কর্তৃক তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণামূলক স্টিকার প্রদান করা হয় এবং তামাক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
তামাক স্বাস্থ্য ঝুঁকি প্রচারণা ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন,সেইভ আওয়ার সোসাইটির রিসার্চ এসিষ্ট্যান্ট মোফাজ্জল হোসেন,লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম এ্যাসিস্টেন্ট টুম্পা পাল, এস এম রাকিব উল ইসলাম, সেচ্ছাসেবী জরিনা খাতুন প্রমুখ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।