বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ও থাইল্যান্ড জাতীয় স্কাউট সংস্থার আয়োজনে ভুজারাভুদ স্কাউট ক্যাম্প, থাইল্যান্ডে (২০-৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ৫১ তম বেসিক ম্যানেজমেন্ট কোর্স। ২০ নভেম্বর কোর্সের উদ্বোধন করেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান ডঃ সমবুন। উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডাইরেক্টর জেআর পানজিলিলানসহ কোর্স পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। কোর্সে স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ, বিশ্ব স্কাউট সংস্থার ইয়ুথ প্রোগ্রাম পলিসি, এডাল্ট রিসোর্সেস পলিসি, মেম্বারশীপ গ্রোথ, মেম্বার ম্যানেজমেন্ট, ইভেন্ট ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং ও মার্কেটিং, মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রজেক্ট ব্যবস্থাপনা, সেইফ ফর্ম হার্ম পলিসি, স্বেচ্ছাসেবী ও প্রফেশনাল সম্পর্ক, নেতৃত্ব, নেতৃত্বের বিকাশ ও প্রকারভেদ, কার্যকরী যোগাযোগ ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় (প্রশিক্ষণ) আমিমুল এহসান খান পারভেজ, পরিচালক ( জনসংযোগ ও মার্কেটিং) শামছুল আজাদ, দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক আব্দুরসহ এশিয়ার বিভিন্ন দেশের ৪৪ জন স্বেচ্ছােসেবী ও প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ অংশগ্রহণ করছে। চলমান এ বেসিক ম্যানেজমেন্ট কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন থাইল্যান্ড স্কাউট সংস্থার মিঃ সিথানান ববি এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক (অর্গানাইজেশনাল ডেভলপমেন্ট ও এমওপি) মিঃ প্রসান্না শ্রীভাসতাভা। ৩০ নভেম্বর সনদ বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি হবে।
বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
থাইল্যান্ডে এপিআর স্কাউটসের বেসিক ম্যানেজমেন্ট কোর্স চলমান
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩