বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সাংবাদিক মান্নানের মাতার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
টাঙ্গাইল ও নাগরপুরে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সাপ্তাহিক চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এ-র মাতা মনোয়ারা বেগমের আশু রোগমুক্তি  কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর)বাদ আসর ধলেশ্বরী হাসপাতাল ও বাদ মাগরিব দোয়াজানি কলেজ পাড়া কলেজ পাড়া জামে মসজিদে পৃথক এ দুটি জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়াও বিএমএসএস এ-র পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
এ সময় উপস্থিত, টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.তোফাজ্জল হোসেন ,টাঙ্গাইল সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের সেক্রেটারী জেনারেল মো.আনোয়ার হোসাইন, আলীগড় সাংস্কৃতিক সংসদের সাবেক মহাপরিচালক মেহেদী হাসান মোমিন, তারুণ্য ২৪ এ-র স্টাফ রিপোর্টার মো.শামীম হোসাইন প্রমূখ।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনায় সাংবাদিক  ডা.এম.এ.মান্নান বলেন, আমার মা আগের চেয়ে অনেক ভাল আলহামদুলিল্লাহ। খুব দ্রুত যেন আমার মাতা রোগ থেকে চির মুক্তি পান এজন্য সকলের নিকট দোয়া চাই।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবত ক্রনিক এবসেস, গলায় ইনফেকশন ও ডায়বেটিসসহ নানা রোগে ভুগতেছে। বর্তমানে টাঙ্গাইলের ধলেশ্বরী  হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।