বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বাল্য বিবাহ প্রতিরোধে ও নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা  

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) প্রশাসনিক হল রুমে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উল্লেখিত বিষয়ে গুরুত্বপূর্ন মতামত তুলে ধরেন আলোচকবৃন্দ। প্রায় ৩ ঘন্টা ব্যাপী আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, আইসিটি কর্মকর্তা, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, আরএন শ্যামা, ফরিদ মিয়া, মহিলা ইউপি সদস্য হিমা আক্তার, ইউপি সদস্য গোলাপ মিয়া, সানজিদা ইসলাম ছোঁয়া প্রমুখ আলোচনা সভায় অংশ গ্রহন করেন। পরে ব্র্যাকের পক্ষ থেকে ২টি উপস্থাপনা দেখানো হয়। সভায় বাল্য বিবাহ রোধে কল্পে নান্দাইলে কর্মরত সকল কাজীদের নিয়ে সভা করা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্ম সনদ প্রদানের অধিকতর সতকর্তা অবলম্বনের আহবান জানানো হয়। যে কোন স্থানে বাল্য বিবাহ আয়োজনের সংবাদ পেলে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানানো জন্য সভা থেকে আহবান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।