বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী-২ আসনে মনোনয়ন তুললেন জাসদ নেতা শিবলী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু বলেন,আব্দুল্লাহ আল মাসুদ শিবলী এ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এবারও তাই হবে।জোটগত ভাবেই আগামী নির্বাচনে অংশ নেবে বলে এ সময় দাবি করেন মহানগর জাসদের এই নেতা।
আমিরুল কবির বাবু আরও বলেন,এরই মধ্যে তাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে-তা প্রতিহত করার জন্য জাসদ যেমন রাজপথে আছে, ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে,তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর।আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।