বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

কর্মক্ষেত্রে ভালো কাজের সম্মাননা স্মারক পেলেন ওসি সোহরাওয়ার্দী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আরএমপি’র মাসিক কল্যাণ সভা ও সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণ তাদের সমস্যাবলী পুলিশ কমিশনারের নিকট উত্থাপন করেন।পুলিশ কমিশনার  প্রস্তাবনাগুলো শোনেন এবং বাস্তবায়নে নির্দেশ প্রদান করেন।কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মো: নওশেদ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেন।এসময় পুলিশ কমিশনার বিদায় অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কল্যাণ সভা শেষে আরএমপি সদর দপ্তরে চলতি বছরের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ইউনিটের পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় বোয়ালিয়া মডেল থানার সোহরাওয়ার্দী হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।