বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে মত বিনিময় সভায় কেন্দ্রে আসতে ভোটারদের বাধাগ্রস্থ করলেই জেল -ইসি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীর দায়িত্ব, তবে ভোটারদের কেন্দ্রে আসতে যদি কেউ বাধা দেয় তার জন্য তিন থেকে সাত বছর কারাদন্ডের আইন করা হয়েছে আর সে ভাবেই আমরা  আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। নির্বাচনকালীন সময়ে ডিসি এবং এসপিরা স্বাধীন ভাবে কাজ করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৫নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন।

রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে  ইসি বলেন, আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি, অনুষ্ঠানিক বা অ-আনুষ্ঠানিক ভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কেউ সাড়া দেয়নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য কমিশন সার্বিক  প্রস্তুতি নিয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান প্রধান অতিথি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে সভাপতিত্ব করেছেন। সভায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক পিরোজপুর মো. জাহেদুর রহমান, জেলা প্রশাসক বরগুনা মো. রফিকুল ইসলাম, লে. কর্ণেল বিজিবি খোরশেদ আনোয়ার, পুলিশ সুপার বরগুনা মো. আব্দুস সালাম, পুলিশ সুপার ঝালকাঠি মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার পিরোজপুর মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি এই তিন জেলার নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, আনসার এবং র‌্যাবের কর্মকর্তাসহ বিজিবি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।