যশোরের অভয়নগর সুন্দলী ইউনিয়নে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল পুনঃ উদ্ধার ও শেওলা অপসারন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার ২৫ নভেম্বর সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদ’র নেতৃত্বে এঅভিযান করা হয়। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার কে.এম আবু নওশাদের সহধর্মীনি নাহিদা সুলতানা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ও যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, পিআইও মোঃ মুসফিকুর রহমান, যুব উন্নয়ন অফিসার আঞ্জুয়ারা বেগম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা হারুনর রশিদ, সহকারি প্রোগ্রামার আহসান কবির,নওয়াপাড়া সরকারী কলেজ অধ্যক্ষ রবিউল হাসান ও তার সেচ্ছাসেবক দল, সুন্দলী এস.টি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ, সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় (কপিল), সুন্দলী ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক অমর বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক অলোক কুমার দাস, যুবলীগ সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, সহ সুন্দলী ইউনিয়ন সেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে খাল পুনঃ উদ্ধার ও শেওলা অপসারণ অভিযান
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩