বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচনে গান-কবিতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
জাতীয় সাংস্কৃতিকধারার ১৫৪ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘ধাম’-এর মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে শিল্পী-কবি বিমল সাহার জন্মদিন ও কাব্যগ্রন্থ ‘ধাম’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কবি কাজী রফিক। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি ছিলেন ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস, সাত্বিক মিশনের প্রতিষ্ঠাতা নির্ঝর চৌধুরী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাস। লেখা পাঠ ও গান পরিবশনে অংশ নেন কবি খান কাওসার কবির, তসলিম খাঁ প্রমুখ। দৈনিক পূর্বাভাস-এর প্রধান সম্পাদক আইয়ুব রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে তথ্যসম্মান জানানো হয়- সমাজসেবি মো:  ফরিদ হোসেন, মো: কেরামত আলী, অধ্যক্ষ আশরাফ কামাল, শিক্ষানুরাগী মোস্তফা কামাল হুমায়ুন হিমু, শিক্ষাজন মো: আব্দুল  কুদ্দুস, কন্ঠশিল্পী পলাশ চন্দ্র কর্মকার, সাংবাদিক মো: হাবিবুর রহমান, পলাশ বর্মণ, মো: সোহেল রানা, স্বপন সরকার, মোয়াজ্জেম হোসেন, নির্ঝর চৌধুরী, মো: সোহাগ মিয়া ও মোঃ হারুন অর রশিদ।

আড্ডায় অতিথিবৃন্দ বলেন, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগণ লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে  mominmahadi@gmail.com [১]. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।