বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
 নওগাঁর সাপাহারে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সাপাহার প্রেসক্লাবের সামনে হতে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাপাহার প্রতিনিধি আলমগীর হোসেনের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‍্যালি শেষে সাপাহার প্রেসক্লাবে কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
বিশেষ অতিথী ছিলেন জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রানা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, প্রেসক্লাব সহ-সভাপতি হাফিজুল হক, আনন্দ টিভির সাপাহার প্রতিনিধি নিখিল বর্মন, জুয়েল রহমান, ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমূখ।
এসময় অন্যান্য সংগঠনের সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।