বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে “দুর্নীতি-ই বাংলাদেশের সার্বিক উন্নয়নের একমাত্র অন্তরায়” শীর্ষক আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে। কয়েকধাপ যুক্তিতর্ক লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণিত করে ফাইনালে যুক্তিতর্কের লড়াই করে নওয়াপাড়া মডেল কলেজ ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো.মাহবুবুর রহমান,নুসরাত রহমান ও নুজহাত লামিছা খান।এদিন বিকেলে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দল নেতা লামিয়া পারভীন অরিণ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।