বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সাবেক নির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক এস জেড মাসুদ তাজ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ^াস, সদস্য মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, আশরাফুল আলম, ডিআর আনিস, শেখ জাবেদ আলী, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, রণজিত মুল্লিক, হান্নান শেখ প্রমুখ। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, দেখতে দেখতে ৯টি বছর অতিবাহিত হলেও সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্যা ওলিয়ার রহমান হত্যাকা-ের বিচার হয়নি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের পরিকল্পনাকারী ও হত্যা মিশনে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।