বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
মাধ্যমিক ও প্রাথমিক স্কুল চত্বরের আশেপাশের একশ গজের মধ্যে সিগারেট, বিড়িসহ কোনো প্রকার ধুমপানের সামগ্রী বিক্রি করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্কুল চলাকালিন সময় এসব সামগ্রী বিক্রি করা হলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো সচল করা, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সরকারি হাসপাতাল থেকে ওষুধ বিতরণের ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ করা, পাখি শিকার বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, মৎস্যঘেরে মুরগির বিষ্ঠার ব্যবহার বন্ধে সচেতনতামূলক সভা করা, যানজট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, শিক্ষক সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।