বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সশস্ত্র দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ‘প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘ’ কার্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও উপজেলা সৈনিক সেবা সংঘের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সরকারের সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এ.কে.এম ফজলুল করিম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, কর্পোরাল আব্দুল আলী (সাকি) প্রমুখ। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর “ সশস্ত্র বাহিনী দিবস” পালন করা হয়। ১৯৭১ সালের ২১ নভেম্বরের এই দিনে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমš^য়ে গঠিত ‘ বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমনের সূচনা করে। আলোচনা শেষে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুস সামাদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।