বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করলেন রমজান আলী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এ উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।গত শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে দলীয় মনোনয়ন বিক্রি।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছেন (রাজশাহী-২) রাজশাহী সদর আসনের কৃতি সন্তান মো: রমজান আলী।
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে (৫৩) রাজশাহী-২ সদর আসনের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগরের গণমানুষের নেতা ও রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি মো: রমজান আলী।
এসময় কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগের বিপুল পরিমাণ নেতা-কর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।