বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট এলাকা গড়ে তোলার আন্দোলনে নেতৃত্ব দিতে চাই- ব্যারিস্টার কালাম

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে অংশগ্রহণের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শনিবার (১৮ নেভম্বর) আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে জননেত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করতে পারে সৎ, যোগ্য এবং জনসম্পৃক্ত দক্ষ জনপ্রতিনিধি। শিক্ষা, অবকাঠামোসহ বিবিধ উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া আমাদের দায়িত্বের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেন তাহলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আমি স্মার্ট এলাকা গড়ে তোলার আন্দোলনে নেতৃত্ব দিতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ সিলেট-৬ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।