বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার কলারোয়ায় বিউটি পার্লার মালিক সাফিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে  আলী ষ্টোর মার্কেটে অবস্থিত চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়ার বিরুদ্ধে ব্যাবসাহী আব্দুল খালেক কে মারধোর ও প্রাণ নাশের  হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জুতা ব্যাবসাহী আব্দুল খালেক বাদী চায়না বাংলা বিউটি পার্লার মালিক সাফিয়া কাণ্চন,মোঃ হূমায়ন,মোঃ প্রত্যায় এর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ কারী আব্দুল খালেক বলেন, চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়া কাণ্চন এর স্বামী  হুমায়ূন তার বাড়ীর কাজের মেয়ে নাজমা  (২৭) স্বামী অজ্ঞাত এর মধ্যে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিলো। অবৈধ সম্পর্কের জেরে তারা শারীরিক মেলামেশাও করতো। হুমায়ুন এর বাড়িতে থাকার সুবাদে পাশেই আমার জুতার দোকানে মেয়েটি কাস্টমার হিসেবে  কেনাবেচা, লেনদেন করতো মালিকের পরিচয়ে। বিউটি পার্লার এর  মালিকের পরিচয়ে নাছিমা আমার কাছ থেকে বাকি লেনদেনও করে।হুমায়ুনের কাজের মেয়ের কাছে এখনও জুতা বিক্রয় বাবদ ৩৫০/= টাকা এখনো পাবো । কাজের মেয়ে আমার পাওনা টাকা না দেওয়ায় আমি একদিন চায়না বাংলা বিউটি পার্লার এর মালিক হুমায়ুন ও তার স্ত্রী কাঞ্চন এর কাছে কাজের মেয়ের খোজ খবর নেয়ায় তাদের সাথে আমার  মতবিরোধ হয়।
পরে কাজের মেয়ের মোবাইল নং সংগ্রহ করে তার সাথে কথা বলে জানতে পারি, তাদের অবৈধ সম্পর্ক হুমায়ুনের স্ত্রী কাঞ্চন জানতে পেরে তাকে (কাজের মেয়েকে) বাসা থেকে করে দিয়েছে। এসব বিষয় কে কেন্দ্র করে কোন কারণ ছাড়াই সাফিয়া কাণ্চন ও তার স্বামী হুমায়ুন এর সাথে  আমার শত্রুতা তৈরী হয়। যার ফলে  ১৫/১১/২০১০ তারিখ সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকার সময় হুমায়ূন সাফিয়া ও তার ভাইয়েরা  আমার দোকানে অবৈধ অনুপ্রবেশ করে আমাকে এলোপাতাড়ী তাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জকম করে। আমার জুতার দোকান ভাংচুর করে ক্ষতিসাধন করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আসিয়া আমাকে উদ্ধার করে  কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি চিকিৎসা শেষে ন্যায় বিচারের স্বার্থে কলারোয়া থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি। সাফিয়া কাণ্চন তার স্বামী হুমায়ুন কবির ও তার ভাই আমাকে হত্যার উদ্দেশ্য করেই মারপিট করেছিলো। আমি থানায় অভিযোগ দেওয়ায় নানা রকম হুমকি দিয়ে আসছেন সাফিয়ার গুণ্ড পাণ্ডারা। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।আমি যাহাতে সাফিয়া ও তার পোষ্য গুন্ডা বাহিনীর হাত থেকে বাচতে পারি তার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মহাদ্বয়ের নিকট আবেদন জানাচ্ছি।
এদিকে চায়না বাংলা বিউটি পার্লার এর পরিচালক সাফিয়া কাণ্চন এর কাছে এসব বিষয়ে জানতে চাইলে, তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেন।
অভিযোগ এর বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার বলেন, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত পূর্বক  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।