বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ! নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ডাংগীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ পেতে ৩৭ শতক জমি লিখে দেওয়ার পাশাপাশি ৮ লাখ টাকা দিয়েছেন এক প্রার্থী। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে তার চেয়ে বেশী টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া সহ বিদ্যালয় মাঠে স্বপরিবারে মানববন্ধন করেছেন হাজেরা খাতুন নামক এক প্রার্থী। এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়টির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার ( ১৮ নভেম্বর) এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দেন আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। মানববন্ধনে হাজেরা খাতুনের পরিবার দাবী করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও জব্বার মাস্টারের কথায় আয়া পদে নিয়োগ দেওয়ার জন্য ৮লাখ টাকা ও বিদ্যালয়ের নামে ৩৭ শতক জমি লিখে দেওয়া হয়েছে। তারপরেও প্রধান শিক্ষক আরো বেশী টাকা দাবী করেন। দিতে না পারায় এখন অন্য প্রার্থীকে বেশী টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার প্রক্রিয়া করছে। এসময় তারা নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জোর দাবী জানান। মানববন্ধনকারীরা বলেন, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক সহ নিয়োগ কমিটি কতিপয় প্রার্থীর কাছে মোটা অংকের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করছে। নাম মাত্র পরীক্ষা নিয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। এমন পরিস্থিতিতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা চাকুরী থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন নিয়োগ দেওয়ার নাম প্রার্থীদের নিকট হতে অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছি। যারা অভিযোগ করছেন,তাদেরকে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।