বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিন বগিতে আগুন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কে বা কারা এতে আগুন দিয়েছে ফায়ার সার্ভিস তা নিশ্চিত হতে পারেনি। তালহা বিন জসিম বলেন, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া গণমাধ্যমে বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছেতিনি বলেন, হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।